সোমবার, ২০ জুলাই ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন

মানবিক কর্মকাণ্ড ও উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে চেয়ারম্যান পদপ্রত্যাশী ফয়সাল আহমেদ।

IMG 20260621 WA0003

print news

মানবিক কর্মকাণ্ড ও উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে চেয়ারম্যান পদপ্রত্যাশী ফয়সাল আহমেদ।

ভোলা প্রতিনিধিঃ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ভোলার বোরহানউদ্দিন উপজেলার বড়মানিকা ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ব্যাপক গণসংযোগ শুরু করেছেন সমাজসেবক ও ব্যবসায়ী ফয়সাল আহমেদ। তিনি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড, হাট-বাজার ও জনবহুল এলাকায় ভোটারদের সঙ্গে মতবিনিময় করে দোয়া ও সমর্থন কামনা করছেন।
গণসংযোগকালে ফয়সাল আহমেদ সাধারণ মানুষের খোঁজখবর নেন এবং ইউনিয়নের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। এ সময় তিনি বলেন, “বড়মানিকা ইউনিয়নের উন্নয়ন ও জনগণের কল্যাণে কাজ করার লক্ষ্য নিয়েই আমি চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। জনগণের সমর্থন পেলে একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনবান্ধব ইউনিয়ন গড়ে তুলতে কাজ করবো।”
স্থানীয় সূত্রে জানা যায়, ফয়সাল আহমেদ দীর্ঘদিন ধরে সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সক্রিয় রয়েছেন। সম্প্রতি বড়মানিকা ইউনিয়নের গফুরগঞ্জ বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে আর্থিক অনুদান প্রদান করেন তিনি। এছাড়া জুলাই আন্দোলনের যোদ্ধা পরিবারের পাশে দাঁড়ানো, ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের সহায়তা, চুরি হয়ে যাওয়া গরুর মালিক পরিবারকে সহযোগিতা এবং বিভিন্ন মসজিদ ও মাদ্রাসায় প্রায় ৫ লক্ষ টাকার অনুদান প্রদান করেছেন।
তরুণ সমাজকে মাদকমুক্ত ও খেলাধুলামুখী রাখতে ইউনিয়নের বিভিন্ন এলাকায় শতাধিক ফুটবল বিতরণ করেন তিনি। এসব উদ্যোগ স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রশংসা অর্জন করেছে।
ফয়সাল আহমেদ আরও বলেন, “জনগণের আস্থা ও ভালোবাসাই আমার সবচেয়ে বড় শক্তি। আমি চাই ইউনিয়নের প্রতিটি মানুষের সুখ-দুঃখের সঙ্গী হতে এবং তাদের প্রত্যাশা পূরণে আন্তরিকভাবে কাজ করতে।”
উল্লেখ্য, ফয়সাল আহমেদ বড়মানিকা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আবদুল জব্বার হাওলাদার বাড়ি (মনু ফকির বাড়ি)-এর আবু তাহের হাওলাদারের মেঝো ছেলে। তিনি ঢাকার একজন সফল ব্যবসায়ী এবং দীর্ঘদিন ধরে সামাজিক, সাংগঠনিক ও যুব উন্নয়নমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত। স্থানীয় যুবসমাজকে সংগঠিত করা এবং বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগে সক্রিয় ভূমিকা রাখার কারণে এলাকায় তার একটি স্বতন্ত্র পরিচিতি গড়ে উঠেছে।
গণসংযোগে সমর্থক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। এ সময় চেয়ারম্যান পদে ফয়সাল আহমেদের পক্ষে সমর্থন জানিয়ে অনেকে তার সফলতা কামনা করেন।
স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থীদের মাঠপর্যায়ের কার্যক্রমে রাজনৈতিক পরিবেশ ক্রমেই প্রাণবন্ত হয়ে উঠছে। চেয়ারম্যান পদপ্রত্যাশী ফয়সাল আহমেদের গণসংযোগও ইউনিয়নজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

প্রতিবেদকের নাম: / ১৫ বার দেখা হয়েছে
হালনাগাদ : রবিবার, ২১ জুন, ২০২৬

এই বিভাগের আরও খবর

খবর খুজুন


এক ক্লিকে বিভাগের খবর

ক্যাটাগরি অনুসারে খুজুন